তিনি জানান, গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। পরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


