করছাড়ের সুফল বাজারে নেই, ৬৩ নিত্যপণ্যের দাম কমেনি: ক্যাব
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হলেও তার সুফল এখনো ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি বলে অভিযোগ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির দাবি, সরকার কর কমালেও চাল, সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারদামে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।