প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক; পর্যায়ক্রমে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে দেশ: কৃষিমন্ত্রী মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম স্বাস্থ্যখাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব উপজেলাতেই মিলবে উন্নত চোখের চিকিৎসা, আসছে জাতীয় আই কেয়ার পরিকল্পনা খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই-ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ বাণিজ্য স্বাভাবিকীকরণ, ভিসা সহজীকরণ ও অবকাঠামো-উচ্চপ্রযুক্তিতে যৌথ উদ্যোগের প্রস্তাব নেপালের সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, দুই কমিশনার নিয়োগ

ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকারের যাত্রা, টেকসই উন্নয়নে জোর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকারের যাত্রা, টেকসই উন্নয়নে জোর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতি নাজুক অবস্থায় থাকা সত্ত্বেও বর্তমান সরকার দায়িত্ব নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের দুই পাশে সৌন্দর্যবর্ধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, গত দুই দশকে দেশে প্রত্যাশিত মাত্রায় উন্নয়ন হয়নি। এমন একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে। এরপরও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সব স্তরে টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। সরকারের নেতৃত্ব দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে আন্তরিক এবং উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

স্থানীয় সরকার বিভাগের নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী জানান, চলতি ২০২৬ সালের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এসব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক সেবা সহজ করতে সাভারের আমিনবাজার ও আশুলিয়াকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ঢাকা-আরিচা মহাসড়কের ঐতিহ্যবাহী ভাঙ্গা ব্রিজ এলাকার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য ও ময়লা অপসারণের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

অপসারিত বর্জ্যের জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ লাগানোর কার্যক্রমও চলছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনের সময় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সাভার উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

১ দিন আগে
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১ দিন আগে
দেশে বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

১ দিন আগে
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী

আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী

১ দিন আগে
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যয় ভূমিমন্ত্রীর

২ দিন আগে