প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন 'জুলাই এখনো শেষ হয়নি' প্রদর্শনীতে জিয়ার ভাষণ নেই, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজনীতির 'বাল্যস্কুলের ছাত্র' হয়ে 'প্রফেসর' সাজা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার: আইনমন্ত্রী কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেন: রিজভী স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি স্থানীয় সরকার মন্ত্রীর

সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিজ্ঞাপন
সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সনদের ভিত্তিতে ৩ লাখ টাকা করে প্রদান করা হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিআরটিএর মাধ্যমে অনুদানের আবেদন ফরম পৌঁছে দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিহতদের পরিবারের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

ঢাকা-সিলেট মহাসড়কে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওসমানীনগর ও তাজপুর এলাকায় গত কয়েকদিনে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সকালে ফাঁকা সড়কে চালকদের বেপরোয়া গতি ও প্রতিযোগিতাই দুর্ঘটনার অন্যতম কারণ। তাই হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বিআরটিএর মাধ্যমে গতিসীমা নিয়ন্ত্রণ কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট বলেন, বেপরোয়া চালকদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, জমি অধিগ্রহণ, মাটির কাজ ও বর্ষার কারণে কিছুটা সময় লাগলেও আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। নতুন সড়ক নির্মাণের পাশাপাশি চলমান কাজের সময় বিদ্যমান সড়কটি মেরামত ও সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

এদিকে, শুক্রবার রাতে এই দুর্ঘটনায় নিহত ৯ জনের প্রতি শোক জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

পাশাপাশি, দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মাদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও অন্যান্য বিএনপি নেতারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিশেষ থেকে আরও
চুলে আটকে থাকা আঁকড়ার গুটি খুলে দিল হত্যার রহস্য

চুলে আটকে থাকা আঁকড়ার গুটি খুলে দিল হত্যার রহস্য

২ মাস আগে
যানজটহীন ঢাকায় স্বস্তি, ‘বকশিসের’ অজুহাতে বাড়তি ভাড়ায় অস্বস্তি

যানজটহীন ঢাকায় স্বস্তি, ‘বকশিসের’ অজুহাতে বাড়তি ভাড়ায় অস্বস্তি

২ মাস আগে
জাল সনদে আরও ১১৭ শিক্ষকের এমপিও বাতিল

জাল সনদে আরও ১১৭ শিক্ষকের এমপিও বাতিল

২ মাস আগে
বন্দুকের নলে থমকে যায় এক ফুটবলারের বিশ্বজয়

বন্দুকের নলে থমকে যায় এক ফুটবলারের বিশ্বজয়

২ মাস আগে
ভারতের শাসকদের ‘গর্দভ’ বললেন আসিফ নজরুল

ভারতের শাসকদের ‘গর্দভ’ বললেন আসিফ নজরুল

৪০ মিনিট আগে
কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী

কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী

৪৬ মিনিট আগে
বিজ্ঞাপন