প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী ● ১ জানুয়ারি চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট ● কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী ● উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি: মীর শাহে আলম ● এইচএসসিতে পাসের হার ৫১.১২ শতাংশ, ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি ● মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ ● পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান ● এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৫.৮০% ●

ভয়ভীতি ও আতঙ্কমুক্ত পরিবেশে ঈদ করছে মানুষ: রিজভী

বিজ্ঞাপন
People celebrating Eid in a fear-free and panic-free environment: Rizvi
দীর্ঘদিন পর দেশের মানুষ ভয়ভীতি ও আতঙ্কমুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দীর্ঘদিন পর দেশের মানুষ ভয়ভীতি ও আতঙ্কমুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green


বিএনপির এই নেতা বলেন, আমি মনে করি দেশের মানুষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছে। এতদিন যে একটি রুদ্ধ, গুমট ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে এসে মানুষ এখন নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। এখন গুমের ভয় নেই, ক্রসফায়ারের ভয় নেই, মিথ্যা মামলা দিয়ে যেকোনো মুহূর্তে গ্রেফতার হওয়ার ভয়ও নেই।

রিজভী আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হবে এমন পরিস্থিতিও এখন আর নেই। সে যে দলেরই হোক না কেন, রাজনৈতিক কারণে কাউকে হয়রানির শিকার হতে হচ্ছে না। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়াকে ন্যূনতম বিচ্যুত করা যায়নি। জীবনের শেষ পর্যন্ত তিনি তার আদর্শ, অঙ্গীকার ও রাজনৈতিক পথ থেকে কখনো সরে যাননি। তিনি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরো বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই রাজনৈতিক দর্শন অনুসরণ করেই দেশ পরিচালনা করছেন। আজ প্রায় ১০০ দিন হতে চলল। এই সময়ের মধ্যে তিনি নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির

গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে: জামায়াত আমির

৭ ঘণ্টা আগে
কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির

৭ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মঞ্জু

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মঞ্জু

৮ ঘণ্টা আগে
যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী

যুবদল বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী

৪ দিন আগে
২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের

২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের

৪ দিন আগে
তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

৫ দিন আগে