প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে ‘জংলি শাসন’ চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজ্ঞাপন
দেশে ‘জংলি শাসন’ চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশে কোনো আইনের শাসন নেই, বরং ‘জংলি শাসন’ চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, সংস্কার, বিচার ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা চালানো হচ্ছে। তবে এসবের মধ্যেও দল মাঠে থাকবে এবং কোনো আপস করবে না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঝিনাইদহে তার ওপর হামলা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, গত শুক্রবার ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হওয়ার পর তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। এরপর ইটপাটকেল ছোড়া এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, হামলার সময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশও ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করতে গেলে শুরুতে মামলা নেওয়া হয়নি। একপর্যায়ে থানা এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়। পরে চাপের মুখে পুলিশ মামলা নিতে বাধ্য হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির এই নেতা বলেন, থানায় মামলা শেষে বের হওয়ার সময় বিপুলসংখ্যক লোক থানার ফটকে জড়ো হয়ে হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই দমন-পীড়নের মুখে পড়তে হচ্ছে। কিন্তু এনসিপি এসব ইস্যুতে আপস করবে না। তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, অন্যায়ভাবে হামলা ও মামলা অব্যাহত থাকলে রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। একই সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মোস্তাফিজসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

১৩ ঘণ্টা আগে
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

১৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

১ দিন আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

১ দিন আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১ দিন আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১ দিন আগে