প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এনসিপির নেতাদের কে কোথায় ঈদ করছেন

বিজ্ঞাপন
এনসিপির নেতাদের কে কোথায় ঈদ করছেন
রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের অনেকেই এরই মধ্যে নিজ নিজ এলাকায় চলে গেছেন। এলাকায় পরিবার, স্বজন ও নেতা–কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন তাঁরা। তবে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঢাকায় রয়েছেন। তাঁরা ঢাকাতেই ঈদ উদ্‌যাপন করবেন।

এনসিপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকায় ঈদ করছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা ঢাকা–১১–এর অন্তর্ভুক্ত পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। নামাজের পর এলাকার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন নাহিদ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1


দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজের নির্বাচনী এলাকা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটের মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকায়। কুমিল্লার দেবীদ্বারের একটি মসজিদে তাঁর ঈদের নামাজ আদায় করার কথা।

নোয়াখালী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ। নিজের নির্বাচনী এলাকা হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামের মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করবেন। দিনভর এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আতিক মুজাহিদ ঈদের নামাজ পড়বেন কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন ঈদের নামাজ আদায় করবেন জেলার কেন্দ্রীয় ঈদগাহে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া এনসিপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম নিজ নিজ এলাকায় ঈদ করবেন। মাহমুদার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। নুসরাতের কুষ্টিয়ার দৌলতপুরে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজ এলাকায় ঈদ করবেন। তাঁর ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী উচ্চবিদ্যালয় মাঠের ঈদগাহে।

এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার ঢাকাতেই ঈদ করছেন। ঈদে ঢাকায় থাকছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ দুই নেতা ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম (আদীব) রাজধানীর উত্তরার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকার মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের সময়টা কাটাবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের

১৩ ঘণ্টা আগে
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

১৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

১ দিন আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

১ দিন আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১ দিন আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১ দিন আগে