প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসই

বিজ্ঞাপন
বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসই
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমিশনের নতুন নির্দেশনার ফলে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নিজস্ব প্রবিধান ও নীতিমালার আলোকে বাজার নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিভিন্ন প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা পেয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএসই।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (১ জুলাই) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক অনুযায়ী বিএসইসি একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করে। ওই আদেশের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, বাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ডিএসই ও সিএসইকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নতুন নির্দেশনা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জগুলো তাদের পরিচালনাগত প্রয়োজন, বিদ্যমান প্রবিধান ও নীতিমালার আলোকে বাজার পরিচালনার বিভিন্ন নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়ন করতে পারবে।

তবে এসব প্যারামিটারে কোনো পরিবর্তন আনা হলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে তাৎক্ষণিকভাবে বিএসইসিকে অবহিত করতে হবে। পাশাপাশি বাজারের সব অংশগ্রহণকারীর কাছে পরিবর্তনের বিষয়টি যথাযথভাবে জানাতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমানে কার্যকর বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারগুলোই বহাল থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ডিএসই মনে করছে, বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে আরও স্বাধীনতা দেওয়ার এই উদ্যোগ দেশের পুঁজিবাজারের দক্ষতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

২ সপ্তাহ আগে
তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

১ মাস আগে
স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

১ মাস আগে
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

১ মাস আগে
সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি

১ মাস আগে
একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন

একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন

১ মাস আগে