প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের মামলায় শুনানি শেষ

বিজ্ঞাপন
‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের মামলায় শুনানি শেষ
প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেবেন আদালত আগামী ২১ জুলাই।

রোববার (৫ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনসংক্রান্ত আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আদালতে কারাগার থেকে মতিউর রহমানকে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবীরা অব্যাহতির আবেদন জানালেও দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলার অভিযোগ অনুযায়ী, মতিউর রহমান প্রায় ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকের অভিযোগ, সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি এসব সম্পদ অর্জন করেন।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে কোরবানির ঈদে একটি উচ্চমূল্যের ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর তিনি ‘ছাগলকাণ্ডে’ আলোচিত হন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৪ ঘণ্টা আগে
গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

১ দিন আগে
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

১ দিন আগে
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
আত্মহত্যায় প্ররোচনার মামলা

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

৫ দিন আগে
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না
হাইকোর্টের রায় স্থগিত

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না

৫ দিন আগে
রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

৬ দিন আগে