প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী ‘গুম’ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

বিজ্ঞাপন
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী ‘গুম’ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালীর ‘গুম’ অভিযোগে সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা ফজলুর রহমানকে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, পরে তাকে সীমান্ত এলাকায় পাওয়া যায়। তবে শুরু থেকেই তার পরিবার ও কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করে আসছিল, ট্রাইব্যুনাল এলাকা থেকেই তাকে তুলে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। অভিযোগে তিনি বলেন, যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো এবং পরে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে তাকে গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারক এ টি এম ফজলে কবির, সাবেক তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এবং পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালের নামও রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অভিযোগে সুখরঞ্জন বালী দাবি করেন, ২০১০ সালে তাকে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়েছিল। তিনি এতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর অনুরোধে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরতে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে সম্মত হন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তার ভাষ্য অনুযায়ী, ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গেলে পুলিশ তাকে চোখ ও হাত বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে কয়েক মাস ধরে জানালাবিহীন কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরে তাকে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়। বিভিন্ন কারাগারে আটক থাকার সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করে নির্যাতনের তথ্য সংগ্রহ করেন।

দেশে ফিরে এলেও নিরাপত্তার কারণে নিজ জেলা পিরোজপুরে যেতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করেছেন সুখরঞ্জন বালী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৩ ঘণ্টা আগে
গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

২৩ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

২৩ ঘণ্টা আগে
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
আত্মহত্যায় প্ররোচনার মামলা

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

৫ দিন আগে
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না
হাইকোর্টের রায় স্থগিত

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না

৫ দিন আগে
রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

৬ দিন আগে