প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

টানা বৃষ্টিতে উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ৮ জনের

বিজ্ঞাপন
টানা বৃষ্টিতে উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ৮ জনের
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক চারটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১টা থেকে ৩টার মধ্যে বালুখালী, কুতুপালং ও জামতলী (ক্যাম্প-১৫) আশ্রয়শিবিরে এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে আটজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রোহিঙ্গা নেতা আকতার কামাল জানান, রাত দেড়টার দিকে জামতলী ক্যাম্প-১৫-এর ডি-৬ ব্লকে পাহাড়ধসে একটি ঘর চাপা পড়ে। এতে কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। একই ঘটনায় পরিবারের আরও দুজন আহত হয়েছেন।

এর কিছুক্ষণ পর কুতুপালং ক্যাম্প-৭-এর ডি-৭ ব্লকে আরেকটি পাহাড়ধসে রশিদ উল্লাহর সাত বছর বয়সী ছেলে মো. একরামের মৃত্যু হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে রাত সাড়ে তিনটার দিকে বালুখালী ক্যাম্প-১১-এর সি-১১ ব্লকে পাহাড়ধসে একই পরিবারের চারজন নিহত হন। তারা হলেন উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), ভাই হারুনুর রশিদ (৩) এবং মোহাম্মদ রিহান (৫)।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে টানা বৃষ্টির কারণে রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৭ সালে উখিয়া ও টেকনাফের বনভূমিতে গড়ে ওঠা রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে বর্তমানে প্রায় ১৪ লাখ ৫০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছেন। এর মধ্যে প্রায় ৮০ হাজার মানুষ পাহাড়ধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমেই এসব ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চাটমোহরে ক্লেমনের 'এক লক্ষ্যে এক লাখ' বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

চাটমোহরে ক্লেমনের 'এক লক্ষ্যে এক লাখ' বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

২ দিন আগে
রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ

রাজশাহী থেকে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের নির্মূলের নির্দেশ

২ দিন আগে
মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা বাপ্পীকে মুচলেকায় মুক্তি

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা বাপ্পীকে মুচলেকায় মুক্তি

৬ দিন আগে
চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

৬ দিন আগে
ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকারের যাত্রা, টেকসই উন্নয়নে জোর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতির মধ্যেই সরকারের যাত্রা, টেকসই উন্নয়নে জোর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৬ দিন আগে
ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

১ সপ্তাহ আগে