প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

মেসি-রোনালদো-হালান্ডদের প্রিয় খাবার, জানেন কী?

বিজ্ঞাপন
মেসি-রোনালদো-হালান্ডদের প্রিয় খাবার, জানেন কী?
বিশ্ব ফুটবলের তারকা খেলোয়াড়দের ফিটনেসের পেছনে নিয়মিত অনুশীলনের পাশাপাশি রয়েছে পরিকল্পিত খাদ্যাভ্যাস। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্লিং হালান্ডসহ শীর্ষ ফুটবলারদের পছন্দের খাবার জেনে নিন।

লিওনেল মেসি

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পছন্দের খাবারের মধ্যে রয়েছে আসাদো, মিলানেসা (গরু, মুরগি বা শূকরের মাংস ও ডিম দিয়ে তৈরি লাতিন আমেরিকার জনপ্রিয় খাবার) এবং রোস্টেড চিকেন। এছাড়া তিনি মাঝে মধ্যে পিজা, চকোলেট ও আইসক্রিমও উপভোগ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ক্রিশ্চিয়ানো রোনালদো

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিট থাকা রোনালদোর প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে ডিম, অ্যাভোকাডো, মাছ ও চিকেন। তবে তার সবচেয়ে প্রিয় ‘চিট মিল’ হলো পর্তুগালের ঐতিহ্যবাহী বাকালহাউ আ ব্রাস।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আর্লিং হালান্ড

বিজ্ঞাপন
728*90 Ad One-P

নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ডের প্রিয় খাবারের তালিকায় রয়েছে ডিম, সাওয়ারডো রুটি, মধু এবং বিভিন্ন ধরনের স্টেক। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তার দৈনিক খাদ্য থেকে প্রায় ৬ হাজার ক্যালোরি শক্তি আসে।

কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে নিয়মিত মাছ, হোলগ্রেইন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ ছয়টি সুষম খাবার খান। তবে তার সবচেয়ে পছন্দের খাবার কার্বোনারা, যা ইতালীয় রোমান ধাঁচের একটি জনপ্রিয় পাস্তা।

হ্যারি কেন

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন পুষ্টিবিদ ও ব্যক্তিগত শেফের পরামর্শে খাদ্যতালিকা অনুসরণ করেন। তার প্রতিদিনের খাবারে থাকে ওটস, ডিম, স্যামন মাছ এবং লিন প্রোটিন।

জুড বেলিংহ্যাম

ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের নিয়মিত খাদ্যতালিকায় রয়েছে গ্রিক ইয়োগার্ট, টার্কির মাংস এবং বিভিন্ন ধরনের স্যালাড। ম্যাচের আগে তিনি বেকড বিনস ও ডিম খেতে বেশি পছন্দ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

৫ দিন আগে
‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

১ সপ্তাহ আগে
নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

২ সপ্তাহ আগে
নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

২ সপ্তাহ আগে
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

১ মাস আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

২ মাস আগে