সর্বশেষ
রোগীর সঙ্গে হাসিমুখে কথা বলাও চিকিৎসার অংশ: স্বাস্থ্যমন্ত্রী পানি কমলেও চট্টগ্রামের তিন উপজেলায় দুর্ভোগ, বিদ্যুৎ-খাদ্য সংকটে লাখো মানুষ বিশ্ব অর্থনীতিতে এআইয়ের জোয়ার, মন্দার ঝুঁকিতেও আশাবাদী আইএমএফ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গণভোটের দাবি নিয়ে আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ টানা বৃষ্টি ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ দিনে প্রাণহানি ৩৩ তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র: জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৯১৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশই হয়েছে বস্ত্র খাতের শেয়ারে, যা খাতভিত্তিক লেনদেনে সর্বোচ্চ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইতে দৈনিক গড়ে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যদিও আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন ৩ দশমিক ৪৯ শতাংশ কমেছে। তবুও নির্বাচিত কিছু খাতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রেখেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে পৌঁছেছে। আগের সপ্তাহ শেষে এ সূচক ছিল ৫ হাজার ৭৪৪ পয়েন্ট।

একই সময়ে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ১৬২ পয়েন্ট। এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে উন্নীত হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫১টির শেয়ারদর বেড়েছে, ১২২টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল। এছাড়া ২৪টি সিকিউরিটিজে কোনো লেনদেন হয়নি।

সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার।

খাতভিত্তিক লেনদেনে বস্ত্র খাত ছিল সবচেয়ে এগিয়ে। মোট লেনদেনের ১৮ দশমিক ৩ শতাংশ এ খাতের দখলে ছিল। দ্বিতীয় অবস্থানে থাকা সাধারণ বীমা খাতের অংশ ছিল ১১ দশমিক ৯ শতাংশ। এরপর ওষুধ খাতের ১০ দশমিক ১ শতাংশ, প্রকৌশল খাতের ৯ দশমিক ৪ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতের ৭ দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

সাপ্তাহিক রিটার্নের দিক থেকে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে ভ্রমণ ও অবকাশ খাত, যেখানে গড় রিটার্ন এসেছে ১২ দশমিক ৩ শতাংশ। এছাড়া পাট খাতে ৬ দশমিক ৩ শতাংশ, মিউচুয়াল ফান্ডে ৫ দশমিক ৬ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৫ দশমিক ২ শতাংশ এবং বস্ত্র খাতে ৪ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন পাওয়া গেছে। বিপরীতে, একমাত্র ব্যাংক খাতে দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

অন্যদিকে, দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে সিএএসপিআই সূচক দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৫ হাজার ৫১৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক দশমিক ৬০ শতাংশ বেড়ে ৯ হাজার ৭৯৩ পয়েন্টে পৌঁছেছে।

সপ্তাহজুড়ে সিএসইতে মোট ১৯০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ১৭১ কোটি টাকার তুলনায় বেশি। লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৫টির শেয়ারদর বেড়েছে, ৯১টির কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত ছিল।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
পুঁজিবাজার সংস্কারে তিন মাসের প্রস্তুতি নিয়ে দায়িত্ব নিয়েছি: মাসুদ খান
স্ত্রীর পরামর্শেই বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি

পুঁজিবাজার সংস্কারে তিন মাসের প্রস্তুতি নিয়ে দায়িত্ব নিয়েছি: মাসুদ খান

১ দিন আগে
শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ীদের বিচার হবে: প্রধানমন্ত্রী

শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ীদের বিচার হবে: প্রধানমন্ত্রী

২ দিন আগে
বাজার মূলধন বাড়লেও জিডিপি অনুপাতে আরও ছোট হচ্ছে শেয়ারবাজার

বাজার মূলধন বাড়লেও জিডিপি অনুপাতে আরও ছোট হচ্ছে শেয়ারবাজার

৫ দিন আগে
এক সপ্তাহে ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি
ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

এক সপ্তাহে ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি

১ সপ্তাহ আগে
বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসই

বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানাল ডিএসই

১ সপ্তাহ আগে
ছয় মাসে ডিএসইএক্সে প্রায় ৯০০ পয়েন্ট উল্লম্ফন, লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা

ছয় মাসে ডিএসইএক্সে প্রায় ৯০০ পয়েন্ট উল্লম্ফন, লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা

১ সপ্তাহ আগে