প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

চোখে আঘাত পেলেন মেসি, মাঠেই নিতে হলো চিকিৎসা

বিজ্ঞাপন
চোখে আঘাত পেলেন মেসি, মাঠেই নিতে হলো চিকিৎসা
সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে ডান চোখে আঘাত পান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ম্যাচ চালিয়ে যান তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে এক সংঘর্ষের সময় মেসির ডান চোখে আঘাত লাগে। কিছুক্ষণ পর খেলার বিরতিতে (হাইড্রেশন ব্রেক) আর্জেন্টিনার মেডিকেল দল দ্রুত মাঠে এসে তার চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে স্বস্তির খবরই পাওয়া যায়, আঘাত গুরুতর ছিল না এবং তিনি ম্যাচ শেষ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আঘাতের মধ্যেও দারুণ পারফরম্যান্স দেখান আর্জেন্টাইন মহাতারকা। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে কিংবদন্তি পেলের পাশে নিজের নাম লেখান মেসি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে ম্যাচে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে এক পর্যায়ে বাকবিতণ্ডাতেও জড়ান মেসি। রেফারির কথা বলার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "ঠিকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি।"

তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে এবং কোনো শাস্তির মুখে পড়তে হয়নি আর্জেন্টিনা অধিনায়ককে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

৩ দিন আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

৪ সপ্তাহ আগে
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

১ মাস আগে
২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

১ মাস আগে
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

১ মাস আগে
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১ মাস আগে