সর্বশেষ
সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতার বিদায়: ছাত্রশিবিরে নেতৃত্ব পরিবর্তনের নতুন অধ্যায় সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইসলামাবাদ সমঝোতা শেষ, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু: ইরান যুদ্ধের উত্তেজনায় তেলের দাম লাফ, চাপে এশিয়ার শেয়ারবাজার চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য আরও আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কর কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও নীতিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবার সুবিধা পৌঁছে দেওয়া। ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে। বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করেন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। তার মতে, এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরও সহজ হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, দক্ষিণ কোরিয়ার দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং স্যামসাং ইলেকট্রনিকসের কান্ট্রি ম্যানেজার জাংমিন জং উপস্থিত ছিলেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী

১১ ঘণ্টা আগে
স্বর্ণের দাম আবার কমল, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

স্বর্ণের দাম আবার কমল, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

১৭ ঘণ্টা আগে
মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১ দিন আগে
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১ দিন আগে
ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ

ব্যাংকিং সেবায় বড় পরিবর্তনের প্রস্তাব, ১৪ নতুন খাতে ফি আরোপের উদ্যোগ

১ দিন আগে
দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে এক ভরি সোনা

দাম বাড়ার পর আজ কত টাকায় বিক্রি হচ্ছে এক ভরি সোনা

২ দিন আগে