প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

বিজ্ঞাপন
সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন
সংবিধান সংশোধনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে ১২ সদস্যবিশিষ্ট ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ আপাতত শূন্য রেখে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম কমিটির সদস্যদের নাম সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চিফ হুইপ জানান, কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে ১৭ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সদস্যদের নাম জমা দেয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পরে বিরোধী দল সদস্যদের নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী গঠিত এই বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধন বিষয়ে সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন দেবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কমিটির সভাপতি করা হয়েছে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদকে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত মহিলা আসন-১-এর সংসদ সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

৩৪ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

৪৫ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১ ঘণ্টা আগে
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

১ ঘণ্টা আগে
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

১ ঘণ্টা আগে