সর্বশেষ
এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় একাধিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্টার্টআপে নতুন ধারণায় বিনিয়োগ করবে সরকার, ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

স্টার্টআপে নতুন ধারণায় বিনিয়োগ করবে সরকার, ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ: প্রধানমন্ত্রী

স্টার্টআপে নতুন ধারণায় বিনিয়োগ করবে সরকার, ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে নতুন নতুন স্টার্টআপ ধারণা বিকাশে সরকার কাজ করবে। সম্ভাবনাময় কোনো উদ্যোগ প্রথমবার ব্যর্থ হলেও তা মূল্যায়ন করে উদ্যোক্তাদের দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেক মেধাবী তরুণ বিদেশমুখী হচ্ছেন। এই প্রবণতা কমাতে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করবে।

তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে উদ্ভাবনী প্রকল্পের জন্য ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ব্যবস্থা রাখা হবে। সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ ও নারীদের উদ্ভাবনী সক্ষমতাকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় যুক্ত করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যেই স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে স্টার্টআপ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যবসা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় একাধিক সিদ্ধান্ত

বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় একাধিক সিদ্ধান্ত

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

১ ঘণ্টা আগে
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

৬ ঘণ্টা আগে
সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

১৬ ঘণ্টা আগে
চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

১ দিন আগে
বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে