প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডেঙ্গু জ্বর হলে যে ৫ বিষয়ে সতর্ক থাকতে হবে

সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে

বিজ্ঞাপন
সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে
পাবনার সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিক ও সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে (৬৮) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাসের স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ধাক্কাধাক্কি বলে দাবি করেছেন অভিযুক্ত এনসিপি নেতা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভুক্তভোগী আব্দুদ দাইন সরকার অভিযোগ করেন, প্রেসক্লাব নির্বাচনে ভোট দিতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন, তার ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এবং ঠান্ডুর নেতৃত্বে ৮ থেকে ১০ জন তার ওপর অতর্কিত হামলা চালান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তার দাবি, হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং তার পরনের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

অভিযুক্তদের মধ্যে বকুল হোসেন ও মিজানুর রহমান ফুল সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের বাসিন্দা। অপর অভিযুক্ত ঠান্ডু খান মাহমুদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অভিযোগের বিষয়ে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন বলেন, ৫ আগস্টের আগে সাঁথিয়া থিয়েটারের সভাপতি ছিলেন আব্দুদ দাইন সরকার। সে সময় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ছিল। ওই টাকা ফেরত চাওয়া এবং ব্যক্তিগত বিরোধের জেরে মিজানুর রহমান ফুল ও তার লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বকুল হোসেনের ভাষ্য, তিনি বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহও বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রবীণ সাংবাদিক ও শিক্ষকের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

১৬ মিনিট আগে
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

২ ঘণ্টা আগে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

২ ঘণ্টা আগে
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

২০ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

২২ ঘণ্টা আগে
সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

২২ ঘণ্টা আগে