সর্বশেষ
এবার সুবিধা পেল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সরোয়ার আলমগীর জনগণের প্রত্যাশা পূরণ না হলে নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে: জিএম কাদের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের একদিনেই শেয়ার কিনে বিক্রির সুযোগ, ইন্ট্রাডে ট্রেডিং চালুর অনুমোদন যুবনীতি ২০১৭ সংশোধনের উদ্যোগ, কর্মসংস্থান হবে প্রধান অগ্রাধিকার জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে

এবার সুবিধা পেল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান

এবার সুবিধা পেল সালমান এফ রহমানের প্রতিষ্ঠান
সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো গ্রুপ ঋণখেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ায় প্রতিষ্ঠানটির কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলায় যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে শতভাগ মার্জিনের ভিত্তিতে এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারার বিধান শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর ফলে প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংকের মাধ্যমে শতভাগ মার্জিন জমা দিয়ে শুধুমাত্র কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারবে। তবে এ সুবিধার আওতায় দেওয়া কোনো ঋণ বা অর্থায়নের দায় সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক বহন করবে না। ভবিষ্যতে এ ধরনের ঋণের বিপরীতে কোনো আর্থিক সহায়তা দাবি করা যাবে না বলেও নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা অনুযায়ী, কোনো ঋণখেলাপি গ্রাহকের অনুকূলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নতুন ঋণসুবিধা দিতে পারে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেক্সিমকো গ্রুপ ঋণখেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ায় গ্রুপভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এলসি খোলায় জটিলতা সৃষ্টি হয়। যদিও শাইনপুকুর সিরামিকস নিজে পৃথকভাবে ঋণখেলাপি নয়, তবুও একই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটি আইনি সীমাবদ্ধতার মুখে পড়ে।

তবে ব্যাংক কোম্পানি আইনে একটি ব্যতিক্রমী বিধান রয়েছে। কোনো গ্রুপের খেলাপি প্রতিষ্ঠান ইচ্ছাকৃত খেলাপি না হলে অথবা বাংলাদেশ ব্যাংক যদি মনে করে ঋণ পরিশোধে ব্যর্থতার পেছনে যৌক্তিক কারণ রয়েছে, তাহলে ওই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে খেলাপি হিসেবে বিবেচনা করা হয় না। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে এসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ঋণসুবিধা দেওয়া যেতে পারে।

সেই বিধানের আওতায় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক শাইনপুকুর সিরামিকসকে এ বিশেষ ছাড় দিয়েছে।

এর আগে একই ধরনের সুবিধা দেওয়া হয়েছিল ঋণখেলাপি আবদুল মোনেম গ্রুপের প্রতিষ্ঠান আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে। প্রতিষ্ঠানটিকেও নির্দিষ্ট সময়ের জন্য শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

৯ ঘণ্টা আগে
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী

১ দিন আগে
বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১ দিন আগে
স্বর্ণের দাম আবার কমল, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

স্বর্ণের দাম আবার কমল, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

১ দিন আগে
মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

মুজিববর্ষে ছবি, মূর্তি ও ডিজিটাল বোর্ডে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

২ দিন আগে
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

২ দিন আগে