সর্বশেষ
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এক-দুই মাস মেয়াদি ব্রেডে কীভাবে মিলছে অনুমোদন, প্রশ্ন সাবেক আমলার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

প্রযুক্তির অপব্যবহার রোধে মানব পাচার দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তির অপব্যবহার রোধে মানব পাচার দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আয়োজিত এক জাতীয় অবহিতকরণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে প্রণীত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, অপরাধী চক্রের পরিবর্তিত কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ (National Dissemination) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক বিচারব্যবস্থার মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, নতুন আইনটি এসব আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, আইনটির সফল বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নতুন আইনে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পাশাপাশি তদন্ত ও বিচার কার্যক্রম আরও শক্তিশালী করা, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিধান রাখা হয়েছে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির আলোকে ভুক্তভোগীদের শাস্তি না দেওয়ার বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে তাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন আইনটির বিভিন্ন বিধান, বাস্তবায়ন কাঠামো এবং তদন্ত থেকে বিচার পর্যন্ত ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় করেন। আইনটির কার্যকর প্রয়োগে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ও অগ্রাধিকার নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম নতুন আইন প্রণয়নের প্রেক্ষাপট, যৌক্তিকতা ও প্রধান বিধানসমূহ উপস্থাপন করেন। পরে আইন বাস্তবায়নের অগ্রাধিকার ও সমন্বয় বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, সিআইডি, পুলিশের বিশেষ শাখা (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিচার বিভাগ, প্রসিকিউশন, বিভিন্ন সরকারি দপ্তর, কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি উল্লেখ করে এসব অপরাধ প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

৭ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী

৮ ঘণ্টা আগে
সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী

সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী

৮ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার

ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার

১১ ঘণ্টা আগে
গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক গৃহায়নমন্ত্রীর

গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক গৃহায়নমন্ত্রীর

১১ ঘণ্টা আগে