সর্বশেষ
বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এক-দুই মাস মেয়াদি ব্রেডে কীভাবে মিলছে অনুমোদন, প্রশ্ন সাবেক আমলার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক গৃহায়নমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক

যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ধর্মীয় পরিচয়ের কারণে এক মুসলিম যুবককে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন যে ভুক্তভোগী মুসলিম হওয়ায় তাকে লক্ষ্যবস্তু করেছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি জিজ্ঞাসাবাদে বলেছেন যে তিনি ‘মুসলমানদের হত্যা করতে চান’। তার সহিংস মনোভাব, উগ্র মতাদর্শ এবং পূর্বপরিকল্পিত হামলার ইঙ্গিতের কারণে মুক্তি পেলে তিনি জননিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারেন বলেও উল্লেখ করেছে পুলিশ।

সোমবার (স্থানীয় সময়) উটাহর ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের হলফনামায় বলা হয়েছে, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত লোকজন হামলাকারীকে আটক করে মাটিতে চেপে রাখেন।

জেল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ৪৮ বছর বয়সী অভিযুক্ত পিটার মাইকেল লারসেনকে হত্যাচেষ্টার অভিযোগ এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগে সল্ট লেক কাউন্টি কারাগারে নেওয়া হয়েছে।

পুলিশের বুকিং হলফনামায় বলা হয়েছে, ভুক্তভোগী একটি কিওস্কে (ছোট দোকান) কর্মরত ছিলেন। অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি মুসলিম পরিচয়ের কারণেই ওই যুবককে হত্যার উদ্দেশ্যে হামলা চালান।

স্থানীয় সংবাদমাধ্যম সল্ট লেক ট্রিবিউন-এর তথ্য অনুযায়ী, স্থানীয় ইমাম শুয়াইব দ্বীন জানিয়েছেন, হামলার আগে অভিযুক্ত ওই যুবকের নাম ও ধর্ম সম্পর্কে জানতে চান এবং এক বোতল পানি চান। ভুক্তভোগী পানি আনতে ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই হামলাকারী তাকে ছুরিকাঘাত শুরু করেন।

গুরুতর আহত অবস্থায় মুসলিম যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীর এক বন্ধু চিকিৎসা ব্যয় সংগ্রহের জন্য একটি গোফান্ডমি পেজ চালু করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, যুবকটিকে ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে এবং তার একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন।

অন্যদিকে, হামলার পর উপস্থিত জনতার হাতে আটক হওয়ার সময় আহত হওয়ায় অভিযুক্তকেও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে সল্ট লেক কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মধ্যরাতে ১৬–১৭ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ায় কারফিউ আনছে যুক্তরাজ্য

মধ্যরাতে ১৬–১৭ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ায় কারফিউ আনছে যুক্তরাজ্য

৭ ঘণ্টা আগে
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

১৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প

১ দিন আগে
ইসলামাবাদ সমঝোতা শেষ, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু: ইরান

ইসলামাবাদ সমঝোতা শেষ, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু: ইরান

২ দিন আগে
যুদ্ধের উত্তেজনায় তেলের দাম লাফ, চাপে এশিয়ার শেয়ারবাজার

যুদ্ধের উত্তেজনায় তেলের দাম লাফ, চাপে এশিয়ার শেয়ারবাজার

২ দিন আগে
ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭; আহত অর্ধশতাধিক

ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭; আহত অর্ধশতাধিক

২ দিন আগে