প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই ● রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২ ● পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫ ● জয়ের পর ফুল নিয়ে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন ● এ বছর ৮৪ লাখ পরিবার পাবে ফ্যামিলি ও কৃষক কার্ড: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ৩ মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু ● চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ●

ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার

বিজ্ঞাপন
ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের নানা আবদারও পূরণ করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে দেশের ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির বিভিন্ন স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। অনেকেই তার সঙ্গে ছবি তোলা এবং নিজ হাতে গাছের চারা রোপণের অনুরোধ জানায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

একটি স্টলে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলে তিনি হাসিমুখে বলেন, ‘কোনও অসুবিধা নেই।’ এরপর তিনি নিজেই স্টলের ভেতরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

অন্য একটি স্টলে শিক্ষার্থীরা একটি টবে গাছের চারা রোপণ করে দেওয়ার অনুরোধ জানায়। তারা জানায়, প্রধানমন্ত্রীর হাতে লাগানো সেই গাছটি স্কুল প্রাঙ্গণে স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীদের অনুরোধে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নিজ হাতে টবে গাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই একটি করে গাছ লাগাবে। গাছের পরিচর্যা করবে। ঠিক আছে?’ জবাবে উপস্থিত শিক্ষার্থীরা সমস্বরে বলেন, ‘জি স্যার।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই

পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই করছে পিবিআই

৪ মিনিট আগে
একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

১৪ মিনিট আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৬২

১৫ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, বিমানের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

৩ ঘণ্টা আগে
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬

২১ ঘণ্টা আগে