প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা পৃথিবী কি কেবল শক্তিধরদের খেলাঘর? আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। রাজধানী দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হওয়ায় এখানে জনসংখ্যার চাপ ক্রমাগত বাড়ছে। ফলে নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনাও আরও জটিল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সরকার বা সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

মন্ত্রী আরও বলেন, ঢাকায় নগর ও গ্রামীণ সংস্কৃতির মিশ্র প্রভাব রয়েছে। নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধি করে একটি আধুনিক নগর সংস্কৃতি গড়ে তুলতে হবে। এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কার্যকর তদারকি ও সচেতনতার মাধ্যমে মানুষ যেমন ট্রাফিক আইন মেনে চলতে শিখছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকার, সিটি কর্পোরেশন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও সমন্বয়হীনতার সংকট দূর করতে সিটি কর্পোরেশনগুলোকে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা সময়ের দাবি। এর মাধ্যমে রাজউক, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, ট্রাফিক পুলিশসহ নগর উন্নয়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি সমন্বিত আইনি কাঠামোর আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে ঢাকার আমিনবাজার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে দুটি ‘ওয়েস্ট-টু-এনার্জি’ (Waste-to-Energy) প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে আগামী বছর থেকে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে নৈতিকতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

১৬ মিনিট আগে
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

৪৭ মিনিট আগে
এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

৪৯ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

২১ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে