সর্বশেষ
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এক-দুই মাস মেয়াদি ব্রেডে কীভাবে মিলছে অনুমোদন, প্রশ্ন সাবেক আমলার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
নরসিংদীতে তিন মাস বয়সী শিশু রিজিককে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি লতা বেগম পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নরসিংদী জেলার প্রবেশন অফিসারের কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে লতা বেগমকে। এছাড়া আসামি করা হয়েছে তার স্বামী ও শিশুটির চাচা কাউসার আহমেদ এবং শ্বশুর আলমাস মিয়াকে। পুলিশ কাউসার আহমেদ ও আলমাস মিয়াকে গ্রেপ্তার করেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, মামলা দায়েরের পরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিশুটির শারীরিক অবস্থা পরীক্ষা করতে তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিন মাস বয়সী শিশু রিজিককে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। শিশুটির বাবা কাউসার মিয়া জানান, জন্মের পর থেকেই শিশুটি অস্বাভাবিকভাবে কান্না করত। এতে তার স্ত্রী সায়েবা বেগমের সন্দেহ হয়, কেউ হয়তো তাদের অনুপস্থিতিতে শিশুটিকে নির্যাতন করছে।

সন্দেহের ভিত্তিতে সম্প্রতি শিশুটির মা ঘরের ভেতরে গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু রেখে বাইরে যান।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুটি ঘুমিয়ে থাকার সময় লতা বেগম ঘরে প্রবেশ করে তার একটি পা জোরে মুচড়ে দিয়ে দ্রুত বেরিয়ে যান। এরপর শিশুটিকে কান্না করতে দেখা যায়।

কাউসার মিয়া দাবি করেন, পারিবারিক কলহের জেরেই তার বড় ভাইয়ের স্ত্রী লতা বেগম শিশুটির ওপর নির্যাতন করতেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই ভিডিও ধারণের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, ভিডিওতে নির্যাতনের দৃশ্য ধরা পড়লেও শিশুটির পা ভাঙেনি।

এ বিষয়ে ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি। তবে পারিবারিক বিরোধের কারণে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 
 
 
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

২ ঘণ্টা আগে
পাবনায় শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা, শিশুদের মাঝে বিতরণ করা হলো গাছের চারা

পাবনায় শুরু হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা, শিশুদের মাঝে বিতরণ করা হলো গাছের চারা

২ ঘণ্টা আগে
চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ দিনের ফ্রি বিশেষ ক্লাস শুরু
ইংরেজি ও গণিতে দক্ষতা বাড়াতে দহশ্রী নবজাগরণ সংঘ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগ

চাঁদপুরে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৭ দিনের ফ্রি বিশেষ ক্লাস শুরু

৭ ঘণ্টা আগে
সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে

সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে

১ দিন আগে
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: প্রতিমন্ত্রী অমিত

কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ ও পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: প্রতিমন্ত্রী অমিত

১ দিন আগে
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

২ দিন আগে