প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা পৃথিবী কি কেবল শক্তিধরদের খেলাঘর? আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

বিজ্ঞাপন
পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ
পাবনার ফরিদপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আটক ব্যক্তি হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মিরাজুল ইসলাম (২৮)।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুলিশ সুপার জানান, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর পৌর সদরের গোডাউন মোড় এলাকায় চেকপোস্ট বসায় ফরিদপুর থানা পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন রূপালি রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ঘটনায় গাড়িচালক মিরাজুল ইসলামকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ফেনসিডিলের উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

১ মিনিট আগে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

৫৬ মিনিট আগে
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১৮ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

২০ ঘণ্টা আগে
সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

২০ ঘণ্টা আগে
পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

২১ ঘণ্টা আগে