সর্বশেষ
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এক-দুই মাস মেয়াদি ব্রেডে কীভাবে মিলছে অনুমোদন, প্রশ্ন সাবেক আমলার শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম যুবক, অবস্থা আশঙ্কাজনক ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার নরসিংদীতে তিন মাসের শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর তিন স্থানে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী

সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হবে: সংসদে প্রধানমন্ত্রী
ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ দেশের সব মহানগরের পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলমুক্ত করে শিশুদের খেলাধুলার উপযোগী ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতায় বর্তমানে মোট ১৮৯টি পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রয়েছে। এর মধ্যে ৩৮টি ডিএনসিসির নিজস্ব মালিকানাধীন। এগুলোর মধ্যে রয়েছে ২৪টি পার্ক, ৬টি খেলার মাঠ, ৪টি শিশু পার্ক এবং ৪টি ঈদগাহ।

তিনি বলেন, এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ২০টি পার্ক ও ৪টি খেলার মাঠসহ মোট ২৮টি স্থাপনার উন্নয়ন কাজ শেষ হয়েছে। এছাড়া রাজউক ও গৃহায়ণ কর্তৃপক্ষের অধীন বাকি ১৫১টি পার্ক ও উন্মুক্ত স্থান পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

প্রধানমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় নিজস্ব ও অন্যান্য সংস্থার মালিকানাধীন মোট ২৫৬টি পার্ক ও খেলার মাঠ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক (গুলিস্তান), ওসমানী উদ্যান, নবাবগঞ্জ পার্ক এবং বাসাবো খেলার মাঠের উন্নয়নকাজ দ্রুতগতিতে চলছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেখানে বর্তমানে খেলার মাঠের সংখ্যা কম হলেও ভবিষ্যতে ৮টি জোনে ৮টি এবং ৫৭টি ওয়ার্ডে ৫৭টি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ, বরিশালসহ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকাতেও পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে খেলাধুলার পরিবেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত খোলা জায়গা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় প্রয়োজনীয় খেলার মাঠ গড়ে তোলা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনরোষের বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

২ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী

৩ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার

ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, পূরণ করলেন ছবি তোলা ও গাছ লাগানোর আবদার

৬ ঘণ্টা আগে
গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক গৃহায়নমন্ত্রীর

গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক গৃহায়নমন্ত্রীর

৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

৬ ঘণ্টা আগে