প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডেঙ্গু জ্বর হলে যে ৫ বিষয়ে সতর্ক থাকতে হবে ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা পৃথিবী কি কেবল শক্তিধরদের খেলাঘর? আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, জানালেন শিক্ষামন্ত্রী
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ পরীক্ষার সুযোগ দিয়েছে সরকার। এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নের ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ভুল প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। তবে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে অনেক পরীক্ষার্থী প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে যারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল ছিল, তার জন্য ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

১২ মিনিট আগে
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

১৮ মিনিট আগে
আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

৫৮ মিনিট আগে
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

১ ঘণ্টা আগে
এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

১ ঘণ্টা আগে