প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী ছাবিদ, সাহায্যের আবেদন

বিজ্ঞাপন
ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী ছাবিদ, সাহায্যের আবেদন
পাবনার ঈশ্বরদীর মেধাবী শিক্ষার্থী ইবনে ছাবিদ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, বড় হয়ে বুয়েটের ইঞ্জিনিয়ার হবে। মাকে বলেছিল, "আমি ইঞ্জিনিয়ার হবো, তুমি হবে ইঞ্জিনিয়ারের মা।" সেই স্বপ্নের পথে এগিয়ে গিয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও অর্জন করেছে সে। কিন্তু বৃত্তির আনন্দ ম্লান করে দিয়েছে দুরারোগ্য ক্যান্সার।

বর্তমানে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের একটি শয্যায় চিকিৎসাধীন ছাবিদ। হাসপাতালের বেডে শুয়েই ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার খবর শুনেছে সে। আনন্দের সেই মুহূর্তও পরিবারের চোখে এনে দিয়েছে অশ্রু।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ছাবিদ পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আশরাফুল আলম রোকনের একমাত্র সন্তান। বর্তমানে সে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (আরএআরএস) উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এর আগে চর-সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তার শিক্ষকেরা জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিবারই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে ছাবিদ। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার কিছুদিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

ছাবিদের বাবা আশরাফুল আলম রোকন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করেন। চিকিৎসকদের মতে, ছাবিদের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। কিন্তু সেই ব্যয়ভার বহন করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মা লিজা খাতুন বলেন, যে সময় ছেলের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময় চিকিৎসার কাগজপত্র নিয়ে হাসপাতালেই ছুটতে হচ্ছে। একমাত্র সন্তানের চিকিৎসা করাতে গিয়ে পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। হাসপাতালে চিকিৎসাসেবা পেতেও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

স্থানীয়দের ভাষ্য, ছাবিদ শুধু মেধাবী শিক্ষার্থীই নয়, ভদ্র, শান্ত স্বভাবের এবং নিয়মিত নামাজ ও কোরআন তেলাওয়াতকারী একজন শিশু। তার অসুস্থতায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ক্যান্সার আক্রান্তদের জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ রয়েছে। পরিবার আবেদন করলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।

একসময় যে ছেলে দেশ ও সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখত, আজ তার সবচেয়ে বড় স্বপ্ন সুস্থ হয়ে আবার স্কুলে ফেরা। তাই ছাবিদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

সহায়তা করতে যোগাযোগ:

আশরাফুল আলম রোকন (ছাবিদের বাবা)

📞 ০১৭৪২-৯৪৭৯৪৮ (বিকাশ পার্সোনাল)

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

৯ মিনিট আগে
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১৭ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

১৯ ঘণ্টা আগে
সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

২০ ঘণ্টা আগে
পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

পাইলট পর্যায়ে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক

২০ ঘণ্টা আগে
জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

১ দিন আগে