সর্বশেষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে: প্রধানমন্ত্রী ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ সূচকের বড় পতনে কমল লেনদেন, ডিএসইতে দর হারালো ২৪০ কোম্পানি আবু সাঈদসহ জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের নন, জিডির আবেদন জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত কে এই মেজর মোজাফফর? এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের ৭৩০টি বেয়ারিং প্যাডে ত্রুটি, ৪৬ পিয়ার হেড ও ২০ বক্স গার্ডারে ফাটল

মেট্রোরেলের ৭৩০টি বেয়ারিং প্যাডে ত্রুটি, ৪৬ পিয়ার হেড ও ২০ বক্স গার্ডারে ফাটল
রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এ পরিচালিত স্বাধীন নিরাপত্তা অডিটে একাধিক কাঠামোগত ত্রুটি শনাক্ত হয়েছে। অডিট প্রতিবেদনে জানানো হয়েছে, রুটটির মোট বেয়ারিং প্যাডের ২৩ দশমিক ২৮ শতাংশ, অর্থাৎ ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ। পাশাপাশি ৪৬টি পিয়ার হেড এবং অন্তত ২০টি বক্স গার্ডারে ফাটলের অস্তিত্ব পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ বর্তমানে একাধিক কাঠামোগত ও পরিচালনগত ত্রুটি নিয়েই পরিচালিত হচ্ছে। এসব সমস্যা বিচ্ছিন্ন নয়, বরং সম্মিলিতভাবে একটি ‘যৌগিক ঝুঁকি’ তৈরি করেছে, যা যাত্রী নিরাপত্তা এবং অবকাঠামোর দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য উদ্বেগের কারণ।

অডিট কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্মাণকাজে ত্রুটি অথবা নকশাগত দুর্বলতা এসব সমস্যার সম্ভাব্য কারণ হতে পারে। তবে এখন পর্যন্ত ত্রুটির মূল কারণ নির্ধারণ কিংবা ক্ষতিগ্রস্ত অংশগুলো প্রতিস্থাপনের জন্য পূর্ণাঙ্গ কোনো কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর ফার্মগেট এলাকায় একটি বেয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনার পর হাইকোর্ট ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ৯ সদস্যের একটি স্বাধীন নিরাপত্তা অডিট কমিটি গঠন করে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন কমিটি গত মে মাসে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

৭ ঘণ্টা আগে
আবু সাঈদসহ জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আবু সাঈদসহ জুলাই শহিদদের আত্মত্যাগের মাধ্যমে পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০ ঘণ্টা আগে
আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ

আর্ন প্রকল্পে সার্ভিস প্রোভাইডার নিয়োগ, ৯ লাখ যুব-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ

১০ ঘণ্টা আগে
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১ ঘণ্টা আগে
আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ ঘণ্টা আগে
জুলাই শহীদ দিবসে ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা, নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

জুলাই শহীদ দিবসে ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা, নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

১৫ ঘণ্টা আগে