সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয় বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২
পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেয়। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এলাকায় মানুষের সমাগম ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে একটি দল নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় অভিযান চালায়।

পুলিশের ভাষ্য, তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক নেতাকর্মী ও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন কার্যক্রম নিষিদ্ধ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, ‘পুলিশের অভিযানের কারণে আমি নিজেই এলাকায় যেতে পারি না। সেখানে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না। যতটুকু জেনেছি, খেলা শেষে স্থানীয় কয়েকজন যুবক খিচুড়ি রান্না করছিলেন। পুলিশ গিয়ে ১০-১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা তাদের ছাড়িয়ে নেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুই পুলিশ সদস্য আহত হন বলে শুনেছি।’

পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. শফিকুল ইসলাম মাসুদ

১৩ ঘণ্টা আগে
ধর্মীয় সম্প্রীতিতে সিলেট দেশের উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল হক

ধর্মীয় সম্প্রীতিতে সিলেট দেশের উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল হক

১৩ ঘণ্টা আগে
ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার

ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার

১৩ ঘণ্টা আগে
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের

জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের

১ দিন আগে
ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী ছাবিদ, সাহায্যের আবেদন

ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও ক্যান্সারের সঙ্গে লড়ছে মেধাবী ছাবিদ, সাহায্যের আবেদন

১ দিন আগে