প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার

বিজ্ঞাপন
এক প্লেট ফুচকায় ৭ কোটি মলমূত্রের জীবাণু, চাঞ্চল্যকর তথ্য ভোক্তা অধিকার কর্মকর্তার
বাজারে প্লাস্টিকের ডিম বা প্লাস্টিকের চাল নিয়ে প্রচলিত গুজবে বিভ্রান্ত না হয়ে প্রকৃত খাদ্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রংয়ের ব্যবহার, অনলাইন কেনাকাটায় প্রতারণা এবং ভোক্তার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সম্প্রতি এক আলোচনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগ) আব্দুল জব্বার মন্ডল এসব বিষয় তুলে ধরেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, বাজারে প্লাস্টিকের ডিম বা প্লাস্টিকের চালের মতো যেসব গুজব ছড়ানো হয়, সেগুলোর বাস্তব ভিত্তি নেই। কারণ প্লাস্টিক দিয়ে এসব পণ্য তৈরি করতে যে ব্যয় হয়, তা সাধারণ খাদ্যপণ্যের তুলনায় অনেক বেশি। তাই এ ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে প্রকৃত খাদ্য নিরাপত্তা ইস্যুতে গুরুত্ব দেওয়া উচিত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, বাজারে সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর একটি হলো খাবারে ক্ষতিকর টেক্সটাইল রংয়ের ব্যবহার। অনেক রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান খাবারের আকর্ষণ বাড়াতে শিল্পকারখানায় ব্যবহৃত রং ব্যবহার করে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

স্ট্রিট ফুড প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রিয় অনেক খাবারে অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হওয়ায় ক্ষতিকর ব্যাকটেরিয়া ও মলমূত্রজনিত জীবাণুর উপস্থিতি পাওয়া যায়। তাই বাইরে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

রেস্টুরেন্টে পরিচালিত অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে আব্দুল জব্বার মন্ডল বলেন, অনেক প্রতিষ্ঠানে বাসি খাবার সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে রাখা এবং অস্বাস্থ্যকর রান্নাঘরের মতো নানা অনিয়ম পাওয়া যায়। কোনো রেস্টুরেন্টে তেলাপোকা, নোংরা পরিবেশ বা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা দেখলে ভোক্তাদের তাৎক্ষণিক প্রতিবাদ করা উচিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও বলেন, কোনো ভোক্তা যদি খাবার খেয়ে অসুস্থ হন, তাহলে হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করে আইনি প্রতিকার চাইতে পারেন।

ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে ১৬১২১ হটলাইনে ফোন করা ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অভিযোগ করা যায় বলে জানান তিনি।

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা, গ্রাহকের মতামত ও বিশ্বাসযোগ্যতা যাচাই করার পরামর্শ দেন। পাশাপাশি পণ্য গ্রহণের সময় ডেলিভারি কর্মীর উপস্থিতিতে প্যাকেট খুলে দেখা এবং সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান।

দৈনন্দিন কেনাকাটায় মাছ, মাংস বা মুরগি কেনার সময় ওজন ও মান যাচাই করার পাশাপাশি প্রতিটি কেনাকাটার ক্যাশ মেমো সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি। তার ভাষ্য, যেকোনো আইনি অভিযোগ বা ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে ক্যাশ মেমো গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে।

আব্দুল জব্বার মন্ডল বলেন, ভোক্তা হিসেবে সচেতন থাকাই প্রতারণা থেকে রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। কোনো অনিয়ম চোখে পড়লে নীরব না থেকে আইনি প্রক্রিয়ায় অভিযোগ জানানো এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়াই নিরাপদ বাজার ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
মঠবাড়িয়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক ১

মঠবাড়িয়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক ১

১ দিন আগে
পীর শামীমের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা

পীর শামীমের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা

৩ দিন আগে
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৮১ টন ডুপ্লেক্স বোর্ড আটক

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৮১ টন ডুপ্লেক্স বোর্ড আটক

১ সপ্তাহ আগে
রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১ সপ্তাহ আগে
রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

২ সপ্তাহ আগে
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

২ সপ্তাহ আগে