সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয় বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও

আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও গত তিন দিনে সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে আগামী সপ্তাহে দেশের কয়েকটি জেলায় আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে দেশের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তবে এ সময়ে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

১১ ঘণ্টা আগে
নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয়

নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয়

১১ ঘণ্টা আগে
বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১১ ঘণ্টা আগে
সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল

সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল

১২ ঘণ্টা আগে
বন্যাকবলিতদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে: অর্থমন্ত্রী

বন্যাকবলিতদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে: অর্থমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: বাজার থেকে ৩ কোম্পানির খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১ দিন আগে