সর্বশেষ
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, সরাসরি খেলবে কোন ৬ দেশ? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক বিনামূল্যে ৩ হাজার ভক্তকে পতাকা এঁকে দিলেন হাসমত জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স এলডিসি উত্তরণে বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা তুরস্ক দূতাবাসে এরদোয়ানের উদ্দেশে বিরোধীদলীয় নেতার চিঠি হস্তান্তর ফ্যাসিবাদের পতন হলেও তরুণদের লক্ষ্য পূরণ হয়নি: চরমোনাই পীর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল
সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায় এবং পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে তা আরও সুদৃঢ় হয়।

তিনি বলেন, বর্তমানে চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশটির অভূতপূর্ব অগ্রগতি থেকে বাংলাদেশ উপকৃত হতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

বিএনপির মহাসচিব বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে প্রায় ৪ কোটি বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একই সঙ্গে বাংলাদেশি তরুণদের চীনে উচ্চশিক্ষা, প্রযুক্তি শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততা দুই দেশের সম্পর্ককে আরও গভীর করছে।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, শুধু আমদানিনির্ভর বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্বালানি, কারিগরি শিক্ষা, কৃষি, যোগাযোগ অবকাঠামো এবং শিল্পায়নসহ বিভিন্ন খাতে চীন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করবে, যা উভয় দেশের স্বার্থেই ইতিবাচক ভূমিকা রাখবে।

 
 
 
 
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক

১২ ঘণ্টা আগে
ঠোঁট-তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসায় অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন উপদেষ্টা

ঠোঁট-তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসায় অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন উপদেষ্টা

১৮ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণে বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা

এলডিসি উত্তরণে বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা

২০ ঘণ্টা আগে
সাইফুজ্জামানের ফ্ল্যাটে মিলল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

সাইফুজ্জামানের ফ্ল্যাটে মিলল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

২১ ঘণ্টা আগে
রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ ঘণ্টা আগে
জুলাইয়ের লড়াই এখনো শেষ হয়নি: মাহমুদুর রহমান

জুলাইয়ের লড়াই এখনো শেষ হয়নি: মাহমুদুর রহমান

২১ ঘণ্টা আগে