সর্বশেষ
১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ রোববার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি

মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ সাবেক সতীর্থ ও বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। বিশ্বকাপে মেসির নেতৃত্ব ও পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, মেসিকে বর্ণনা করার মতো ভাষা তার আর অবশিষ্ট নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘মেসি? সবার আগে আমি তাকে একজন বন্ধু হিসেবে দেখি। তার সঙ্গে আমার দারুণ ব্যক্তিগত সম্পর্ক। এর বাইরে তাকে বর্ণনা করতে গেলে আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে বলি, তোমাকে নিয়ে আর কী বলব! এমন একজন মানুষকে দেখে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, যার মধ্যে এখনও এতটা বিনয় আছে এবং যে এখনো প্রতিযোগিতা করে যাচ্ছে। সে সত্যিকারের একজন প্রতিযোগী।’

মেসির নেতৃত্বগুণেরও প্রশংসা করেন জাভি। তার ভাষায়, ‘নিজ দলের আধ্যাত্মিক নেতা হিসেবে যে ভূমিকা পালন করার প্রয়োজন, সেটিও সে অসাধারণভাবে পালন করছে।’

বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন জাভি ও মেসি। তাদের জুটিতে কাতালান ক্লাবটি একাধিক লা লিগা শিরোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য ট্রফি জিতেছে।

২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের সামনে এবার শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

১ ঘণ্টা আগে
গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১ দিন আগে
২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কে?

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে এগিয়ে কে?

১ দিন আগে
বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী?

বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা: মুখোমুখি লড়াইয়ে কার পাল্লা ভারী?

২ দিন আগে
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

৩ দিন আগে