প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক

বিজ্ঞাপন
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে প্রায় ৫০০ খাদেমের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দান-অনুদান আত্মসাৎ, মানতের পশু ও ধর্মীয় সামগ্রী নিয়ে অনিয়ম, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ ও অনুসন্ধানে মাজারের দান ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়মের ইঙ্গিত মিলেছে। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।

সম্প্রতি জেলা প্রশাসন দানবাক্স সিলগালা করে সিসি ক্যামেরার নজরদারিতে তা খোলার পর ২৫ দিনে ৬৪ লাখ টাকার বেশি নগদ অর্থ, ১২ দেশের মুদ্রা, স্বর্ণালংকার এবং ৬৫টি ছাগল পাওয়া যায়। এসব তথ্য প্রকাশের পর মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাজারে দান-অনুদানের অর্থের কোনো সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণের ব্যবস্থা ছিল না। স্বচ্ছতা নিশ্চিত করতেই সম্প্রতি দানবাক্সগুলো সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জানা যায়, প্রায় ৭০০ বছরের পুরোনো এ মাজারে দীর্ঘদিন ধরে দানবাক্সগুলো কোনো প্রাতিষ্ঠানিক তদারকির আওতায় ছিল না। এ অবস্থায় দানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ তৈরি হলে গত ১৮ জুন জেলা প্রশাসন মাজারের তিনটি ডেক ও চারটি দানবাক্স সিলগালা করে।

২২ জুন প্রথমবারের মতো সিসি ক্যামেরার নজরদারিতে দানবাক্স খোলা হলে চার দিনের সংগ্রহে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে ১১ জুলাই দ্বিতীয় দফায় গণনায় পাওয়া যায় আরও ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকার, চিঠিপত্র এবং মানতের ৬৫টি ছাগলও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্থানীয় কয়েকজন ও ভক্তদের অভিযোগ, দানের অর্থ কম দেখানোর জন্য দানবাক্সের বাইরে হাতে হাতে টাকা নেওয়া হয়। এছাড়া মানতের পশু বিক্রি, ব্যক্তিগত নজরানা আত্মসাৎ এবং দান ব্যবস্থাপনায় নানা অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম দাবি করেন, দানবাক্সে জমা হওয়ার আগেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হাতে হাতে সংগ্রহ করা হয়। ফলে প্রকৃত দানের বড় একটি অংশ হিসাবের বাইরে থেকে যায়।

যুগান্তরের অনুসন্ধানে আরও অভিযোগ করা হয়েছে, মাজারের সম্পত্তি, দানবাক্স, ব্যক্তিগত নজরানা, মানতের পশু এবং অন্যান্য আয়ের উৎসকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। একই সঙ্গে পকেটমার, ছিনতাই, জুতাচুরি এবং জোরপূর্বক অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডেও সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান। তিনি বলেন, মাজারের সমস্যাগুলোর সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল। মাজারের শৃঙ্খলা রক্ষায় চৌকিদাররা নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং পকেটমার ও প্রতারকদের প্রতিহত করার চেষ্টা করছেন।

এদিকে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মাজারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, কমিশনের অনুমোদন পাওয়া গেলে অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
মঠবাড়িয়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক ১

মঠবাড়িয়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক ১

১ দিন আগে
পীর শামীমের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা

পীর শামীমের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা

৩ দিন আগে
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৮১ টন ডুপ্লেক্স বোর্ড আটক

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৮১ টন ডুপ্লেক্স বোর্ড আটক

১ সপ্তাহ আগে
রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১ সপ্তাহ আগে
রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

২ সপ্তাহ আগে
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা

২ সপ্তাহ আগে