প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

এআই ও পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ঘোষণাপত্রে সই করলেন ড. ইউনূস

বিজ্ঞাপন
এআই ও পারমাণবিক ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক ঘোষণাপত্রে সই করলেন ড. ইউনূস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাপী সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়ে ভ্যাটিকানে অনুষ্ঠিত ‘গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলি’-তে বৈশ্বিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিন দিনব্যাপী এই সম্মেলন ১৬ জুলাই ইতালির রোমের ক্যাপিটোলাইন হিলে অনুষ্ঠিত হয়। ‘হিউম্যানিটি অ্যাট দ্য থ্রেশহোল্ড’ শীর্ষক ঘোষণাপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ড. ইউনূস ছাড়াও সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী রোমানো প্রোদি, নোবেল শান্তি পুরস্কারজয়ী জোডি উইলিয়ামস, ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা, কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ বিশ্বের বিভিন্ন নোবেলজয়ী এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঘোষণাপত্রে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের সমন্বয় মানবজাতির জন্য নজিরবিহীন ঝুঁকি সৃষ্টি করছে। এআইভিত্তিক অস্ত্র প্রতিযোগিতা বর্তমান পারমাণবিক প্রতিযোগিতাকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে বৈশ্বিক নিরাপত্তা নতুন সংকটের মুখে পড়বে বলেও এতে সতর্ক করা হয়েছে।

নোবেলজয়ীরা আরও উল্লেখ করেন, পারমাণবিক কমান্ড ব্যবস্থায় এআইয়ের ব্যবহার মানুষের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা কমিয়ে দিতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলার ঝুঁকি বৃদ্ধি এবং তথ্যযুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক আস্থার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভ্যাটিকানের কাস্তেল গানদোলফোতে অবস্থিত বর্গো লাউদাতো সি’তে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বর্গো লাউদাতো সি’-এর সভাপতি কার্ডিনাল ফাবিও বাজ্জিও, ডিকাস্টারি ফর দ্য ইনস্টিটিউটস অব কনসেক্রেটেড লাইফ অ্যান্ড সোসাইটিজ অব অ্যাপোস্টলিক লাইফের প্রো-প্রিফেক্ট কার্ডিনাল অ্যাঞ্জেল ফার্নান্দেজ আরতিমে এবং গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলির সভাপতি ও ডোমুস কমিউনিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এমেরিটাস কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস-এর সায়েন্স অ্যান্ড সিকিউরিটি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড্যানিয়েল হোলজ, পন্টিফিক্যাল অ্যাকাডেমিজ অব সায়েন্সেস-এর চ্যান্সেলর কার্ডিনাল পিটার টার্কসন, পন্টিফিক্যাল অ্যাকাডেমি ফর লাইফ-এর সভাপতি আর্চবিশপ রেনজো পেগোরারো এবং হলিউড অভিনেত্রী শ্যারন স্টোনসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

ঘোষণাপত্রে ছয়টি অগ্রাধিকারমূলক সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—এআই ও পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে নতুন অস্ত্র প্রতিযোগিতা রোধ, এআই প্রযুক্তি উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ থেকে এআইকে সম্পূর্ণভাবে দূরে রাখা, এআই তদারকিতে জাতিসংঘের অধীনে স্বাধীন আন্তর্জাতিক কাঠামো গঠন, তরুণ নেতৃত্ব ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাচাইযোগ্য উপায়ে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান।

নোবেলজয়ীরা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশকে মানবকল্যাণে কাজে লাগাতে হলে এখনই কার্যকর আন্তর্জাতিক নীতিমালা, জবাবদিহি ও বৈশ্বিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৮ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

২ দিন আগে