সর্বশেষ
দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের প্রকাশ্যেই ছিলেন মোজাফফর, সিরাজগঞ্জে দেওয়া হয় সংবর্ধনা জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার লোগো, রিলস, স্লোগান তৈরি করে পেতে পারেন প্রধানমন্ত্রীর পুরস্কার

রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনপ্রশাসনকে রাজনীতিকরণের ধারা থেকে বের করে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই সরকারি কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

তিনি বলেন, কেবল আনুষ্ঠানিক কর্মশালা আয়োজন নয়, জনগণের বাস্তব কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য হওয়া উচিত।

দেশে সঠিক নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়সহ বিভিন্ন তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষিনির্ভর শিল্পের বিকাশ, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলাই টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার কথাও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও নির্বাচনি ইশতেহারের ভিত্তিতে নীতি প্রণয়ন করা হয়। সেই নীতির আলোকে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও তদারকি করাই প্রশাসনের দায়িত্ব। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বিধি-বিধানের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

দিল্লিতে বাংলা হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

৩ ঘণ্টা আগে
চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

৩ ঘণ্টা আগে
ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের
সৌদি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ

ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

৩ ঘণ্টা আগে
প্রকাশ্যেই ছিলেন মোজাফফর, সিরাজগঞ্জে দেওয়া হয় সংবর্ধনা

প্রকাশ্যেই ছিলেন মোজাফফর, সিরাজগঞ্জে দেওয়া হয় সংবর্ধনা

৪ ঘণ্টা আগে
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ঘণ্টা আগে
রাষ্ট্রের প্রতিটি কর্মঘন্টা ও জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

রাষ্ট্রের প্রতিটি কর্মঘন্টা ও জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

৬ ঘণ্টা আগে