সর্বশেষ
কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী ১১ হাজার ২০০ যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ, জুলাইয়ে শুরু আন্তর্জাতিক আর্চারি আসর মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র ভ্যালু-বেইজড শিক্ষা ও নিরাপদ ডিজিটাল পরিবেশে জোর, প্রাথমিক শিক্ষায় নতুন অগ্রাধিকার: ববি হাজ্জাজ বাংলাদেশের বন্দর খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের টিকিট কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ৩ মাসে ১,৫১১ অভিযান, আদায় ৩.২০ কোটি টাকা ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু কমেছে, বন্যা এলাকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের খাদ্য মজুত ইতিহাসের সর্বোচ্চ, নিরাপদ খাদ্যে কঠোর নজরদারি

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার
ক্যারিয়ারের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিততে চেয়েছিলেন নেইমার। ৪ বার খেলার সুযোগ পেয়েও স্বপ্ন পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। প্রতিবারই চোখের জলে স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে তাকে।

২০৩০ বিশ্বকাপে নেইমার খেলবেন কি না তার নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত যদি শতবর্ষী বিশ্বকাপে দেখা না যায়, তাহলে সোনালি ট্রফিটা আক্ষেপ হয়েই থাকবে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের কাছে।

বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও নেইমারকে সেই ‘স্বাদ’ দিচ্ছেন নিকো উইলিয়ামস। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ জিতেই সোনালি ট্রফিটা নেইমারকে উৎসর্গ করেছেন উইলিয়ামস। এটি যেন নেইমারের জন্য ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’। নেইমারকে আদর্শ হিসেবে মানেন উইলিয়ামস। সেদিক থেকেই প্রিয় খেলোয়াড়ের প্রতি অর্ঘ্য প্রদান করলেন স্পেনের স্ট্রাইকার।

ফাইনাল শেষে মেটলাইফ মাঠে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার আইডল। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও। ’ ট্রফি জয়ের মুহূর্তটা আরো স্মরণীয় করার সুযোগ পেয়েছিলেন উইলিয়ামস।

অতিরিক্ত সময়ে গোল করে সুযোগটা কাজেও লাগিয়েছিলেন। তবে আর্জেন্টিনার এক খেলোয়াড়কে মিকেল মেরিনো ফাউল করায় গোলটি বাতিল হয়। জয়ে অবশ্য ঠিকই অবদান রেখেছেন। তার অ্যাসিস্ট থেকেই জয়সূচক গোল করেন ফেরান তোরেস। বাতিল হওয়া গোল নিয়ে উইলিয়ামস বলেছেন, ‘গোল বাতিল হওয়ায় কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!’

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

৪ ঘণ্টা আগে
স্পেনের রাজত্ব, এমবাপ্পের রেকর্ড আর যত চমকে শেষ হলো ২০২৬ বিশ্বকাপ

স্পেনের রাজত্ব, এমবাপ্পের রেকর্ড আর যত চমকে শেষ হলো ২০২৬ বিশ্বকাপ

১ দিন আগে
২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, সরাসরি খেলবে কোন ৬ দেশ?

২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, সরাসরি খেলবে কোন ৬ দেশ?

১ দিন আগে
আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১ দিন আগে
১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

২ দিন আগে
গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ

২ দিন আগে