প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

বিজ্ঞাপন
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয় নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, দুই দলই ভালো খেলেছে, তবে শিরোপা জয়ের ক্ষেত্রে স্পেনই ছিল বেশি যোগ্য।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ট্রাম্প।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আর্জেন্টিনার পরাজয়ে তার খারাপ লেগেছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি দুঃখ পাইনি। দুই দলই অসাধারণ খেলেছে। তবে আমার মনে হয়েছে, স্পেন ভালো খেলেছে এবং তারাই জয়ের দাবিদার।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পাশাপাশি ট্রাম্পের উপস্থিতিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর নিরাপত্তাকে ঘিরে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

মাঠের লড়াই অবশ্য ছিল পুরোপুরি সমানে সমান। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়েও দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ১০৬ মিনিটে তোরেসের গোল শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এই জয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল স্পেন। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আশা পূরণ হলো না আর্জেন্টিনার।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের এই সাফল্য দেশটির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। আর আর্জেন্টিনার জন্য ফাইনালের হার হয়ে থাকল দীর্ঘ অপেক্ষার পর পাওয়া আরেকটি হতাশা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্ব: এক মাস নিষিদ্ধ ও জরিমানা গুনলেন রোনালদো

৪ দিন আগে
বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

২ সপ্তাহ আগে
‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

৩ সপ্তাহ আগে
নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

৪ সপ্তাহ আগে
নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

৪ সপ্তাহ আগে
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

১ মাস আগে