প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী ● নিরাপদ খাদ্য নিশ্চিতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার: কৃষিমন্ত্রী ● সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন ● দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ ● নিরাপদ খাদ্য ও শস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ● ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ● প্রধানমন্ত্রীর জাপান সফর: একনেক বৈঠক স্থগিত, পেছাল ৯ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন ● চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ●

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা স্থানান্তর আরও সহজ, নতুন সুবিধা আনছে গুগল

বিজ্ঞাপন
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা স্থানান্তর আরও সহজ, নতুন সুবিধা আনছে গুগল
আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েডে স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন মাইগ্রেশন সিস্টেম চালু করছে গুগল। অ্যান্ড্রয়েড ১৭-এর সঙ্গে যুক্ত এই নতুন সুবিধার মাধ্যমে কোনো অতিরিক্ত অ্যাপ ইনস্টল না করেই ওয়্যারলেস উপায়ে আইফোনের বিভিন্ন তথ্য দ্রুত অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তর করা যাবে।

বুধবার (২২ জুলাই) গুগল জানায়, নতুন এই ব্যবস্থায় আগের তুলনায় আরও বেশি ধরনের ডেটা স্থানান্তরের সুযোগ থাকবে। ফলে নতুন ফোন সেটআপ করা হবে সহজ ও ঝামেলামুক্ত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও, কন্টাক্ট, বার্তা, ক্যালেন্ডারের পাশাপাশি গুগল অ্যাকাউন্ট, সংরক্ষিত পাসওয়ার্ড, ওয়াই-ফাই তথ্য এবং ই-সিমও আইফোন থেকে অ্যান্ড্রয়েডে স্থানান্তর করা যাবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গুগলের মতে, স্মার্টফোন পরিবর্তনের সময় ব্যবহারকারীরা যে জটিলতার মুখোমুখি হন, তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আইফোন ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে আসতে উৎসাহিত করাও এর অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন মাইগ্রেশন ফিচারটি ইতোমধ্যে নির্বাচিত কিছু পিক্সেল ডিভাইসে চালু করা হয়েছে। এছাড়া সদ্য উন্মোচিত স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৮ ও গ্যালাক্সি জেড ফোল্ড৮ সিরিজেও এটি ব্যবহার করা যাচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গুগল আরও জানিয়েছে, পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড ১৭ সমর্থিত আরও বিভিন্ন স্মার্টফোনে এই সুবিধা যুক্ত করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

১ সপ্তাহ আগে
এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের

এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের

১ সপ্তাহ আগে
এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

২ সপ্তাহ আগে
ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

১ মাস আগে
ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

১ মাস আগে
হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

১ মাস আগে