প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ● পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ● আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ●

জুলাই আন্দোলনের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান: শেখ রবিউল আলম

বিজ্ঞাপন
জুলাই আন্দোলনের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান: শেখ রবিউল আলম
সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি দাবি করেন, ছাত্র-জনতার ঐক্য এবং রাজনীতিবিদদের সক্রিয় সহযোগিতার কারণেই আন্দোলন সফল হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শেখ রবিউল আলম বলেন, জুলাই আন্দোলনের শুরুতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং আন্দোলনকে বেগবান করতে কাজ করেছেন বলে জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, “জুলাই আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আন্দোলন শুরুর সময় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে ফোন করে আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেন। আমি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি।”

মন্ত্রী আরও বলেন, দেশের রাজনীতিবিদরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনবাজি রেখে ছাত্র-জনতার পাশে ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই গণ-অভ্যুত্থান সফল হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বক্তব্যে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় যাদের মাঠে দেখা যায়নি, তাদের কেউ কেউ এখন আন্দোলনের মূল নেতৃত্বের দাবি করছেন। তবে জনগণ নির্বাচনের মাধ্যমে সেই দাবির জবাব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, জনগণ জানে কার হাতে রাষ্ট্র নিরাপদ এবং সংকটের সময়ে কারা মানুষের পাশে থাকে। তাই জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

আলোচনা সভায় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা

৫১ মিনিট আগে
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত

১ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে