প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ● পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা ● সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ● আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ●

এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, উৎপাদনে ধস শিল্পাঞ্চলে

বিজ্ঞাপন
এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, উৎপাদনে ধস শিল্পাঞ্চলে
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে নরসিংদী ও নারায়ণগঞ্জের শিল্পকারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সংকটে পড়েছেন সিএনজি চালক ও পরিবহন সংশ্লিষ্টরাও।

শিল্পনগরী নরসিংদীতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় অনেক কারখানার কর্মঘণ্টা স্বাভাবিক সময়ের এক-চতুর্থাংশে নেমে এসেছে। ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অন্যদিকে, গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে শিল্পসমৃদ্ধ নারায়ণগঞ্জেও। আবাসিক, পরিবহন ও শিল্প খাতজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ডাইং ও তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় ২০ শতাংশে নেমে এসেছে। জেলায় গ্যাসনির্ভর প্রায় সাড়ে ৫০০ শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে গ্যাস সংকটের মধ্যেও কিছু সিএনজি ফিলিং স্টেশনে নিয়মবহির্ভূতভাবে ঝুঁকিপূর্ণ কন্টেইনারে গ্যাস ভরার অভিযোগ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। বিষয়টি নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে বলেও তাদের অভিযোগ।

গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনেও কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, সাম্প্রতিক গ্যাস সংকট সাময়িক। আশা করা হচ্ছে, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা

৫৯ মিনিট আগে
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত

১ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে
হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে