প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ● সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা ● হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর ● বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম ●

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতার উদ্বোধন হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শিক্ষামন্ত্রী জানান, আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এর আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে ১৯ হাজার ২১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদরাসা এবং ৬ হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৬০ লাখেরও বেশি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মন্ত্রী আরো বলেন, জাতীয় পর্যায়ে দক্ষ ফুটবলার তৈরি, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তোলাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, ক্রীড়া অর্থনীতির প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টি, ট্যালেন্ট হান্ট কার্যক্রম চালু, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা এবং নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করাও সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি জানান, উপজেলা ও থানা পর্যায় থেকে শুরু হয়ে চ্যাম্পিয়ন দলগুলো জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বালক ও বালিকা—এই চার বিভাগে আট অঞ্চলের মোট ৩২টি দল জাতীয় পর্যায়ে অংশ নেবে। চারটি বিভাগে চারটি দল জাতীয় চ্যাম্পিয়ন হবে।

মন্ত্রী বলেন, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

৩৮ মিনিট আগে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

৪০ মিনিট আগে
তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

১ ঘণ্টা আগে
সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা

সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১ ঘণ্টা আগে
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৮ ঘণ্টা আগে