প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ● সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা ● হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর ● বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম ●

চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী ও জাবি শিক্ষার্থী শারমিন

বিজ্ঞাপন
চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী ও জাবি শিক্ষার্থী শারমিন
বিশেষ ব্যবস্থাপনায় চাকরি পেয়েছেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার। তাঁকে রাজধানীর এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এ ‘কনিষ্ঠ কর্মকর্তা’ পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২ আগস্ট তিনি কর্মস্থলে যোগদান করবেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে গত ২৬ জুলাই সাতক্ষীরা জেলায় হাসপাতাল পরিদর্শনকালে দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চাকরির আবেদন করেন। মন্ত্রী তাঁকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। শারমিনের গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নিয়োগপত্র পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শারমিন আক্তার।

কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে তিনি বলেন, “স্বাস্থ্যমন্ত্রী আমার অবস্থা জানার পর নিজ উদ্যোগে আমাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখন আমি আমার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারব। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ জানাই।”

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “শারমিন আক্তার খুবই অসহায়। তাঁর পরিবারে কর্মক্ষম কোনো সদস্য নেই। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর পরিবারের অবস্থা জানার পর আমি তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাঁকে ইডিসিএলে নিয়োগ দেওয়া হয়েছে। ছয় মাসের শিক্ষানবিশকাল শেষে তাঁর চাকরি স্থায়ী হবে। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে রয়েছে। প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসন নিশ্চিত করা হবে। সেই সঙ্গে তাঁদের যোগ্যতা ও মেধা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

১ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

১৯ ঘণ্টা আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

১ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

২ দিন আগে
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

২ দিন আগে
ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২ দিন আগে