সর্বশেষ
বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই, সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে: মির্জা ফখরুল কুমিল্লার খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বয়ে আনবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী জুমার নামাজ শেষে গুলশানে চুপ্পুকে উদ্দেশ করে ‘চোর’ বলে মন্তব্য, ভিডিও ভাইরাল ফেসবুক পোস্টে সংসার টিকিয়ে রাখার বার্তা দিলেন এমপি গোলাম রসুলের মেয়ে ‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নেপালের সিরাহায় হিন্দু-মুসলিম সংঘর্ষের পর একটি বিপণিবিতানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে সেখান থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নাগরিকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

গত মার্চে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সবাই মিলে অশান্তির মেঘ দূর করি।”

সরকারি তথ্য অনুযায়ী, গত রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুইজন নিহত হন। পরে পার্শ্ববর্তী সিরাহা জেলায় কারফিউ অমান্য করে বিক্ষোভ করার সময় আরও একজনের মৃত্যু হয়।

পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কঠোর কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, সরকার সব নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল এবং গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, “দেশে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য রক্ষা করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে জানিয়েছেন, সম্ভাব্য নতুন সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি আরোপের চিন্তা ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে ১ লাখ ডলার ফি আরোপের চিন্তা ট্রাম্প প্রশাসনের

১৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি কিশোরীর আঁকা প্রতিকৃতির জন্য ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

৩ দিন আগে
চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

চীনা চিপের অগ্রগতির খবরে বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় পতন

৩ দিন আগে
আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ

আন্দোলন শেষ, এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ

৪ দিন আগে
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

৬ দিন আগে