প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ

বিজ্ঞাপন
৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি: শামা ওবায়েদ
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে দেশটির সরকারের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে গ্রহণ করবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, “মিয়ানমার সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে যোগাযোগ অব্যাহত থাকলেও তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা হয়নি। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি উত্থাপন করেছেন।”

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন। এ বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক, পররাষ্ট্রসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আরাকান আর্মি ও অন্যান্য গোষ্ঠীর হাতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলে আটক রয়েছেন এবং অনেকে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন।

প্রতিমন্ত্রী জানান, আটক জেলেদের শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

 
 
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৫২ মিনিট আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

৫৫ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

১ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে