প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত

বিজ্ঞাপন
বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে মন্তব্য এড়াল ভারত
ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের (বিমস্টেক) চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং আমন্ত্রণপত্রে তার পদবি উল্লেখের বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে নয়, বরং ‘বিমসটেকের চেয়ারম্যান’ হিসেবে সম্বোধন করা হয়েছে, যা অপমানজনক বলে বিবেচিত হচ্ছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জবাবে রণধীর জয়সোয়াল সরাসরি কিছু না বলে বলেন, ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তুতি চলছে। আমন্ত্রণপত্র ও সংশ্লিষ্ট কারিগরি বিষয় নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

একই ব্রিফিংয়ে ঢাকায় সফররত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন ওঠে। জানতে চাওয়া হয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতের দায়িত্বে থাকা মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যক্রম সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর সম্পর্কিত বিষয়টি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। এ বিষয়ে মন্তব্য করা সংশ্লিষ্ট দুই দেশের দায়িত্ব।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক সম্পর্কেও সাংবাদিকরা জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই বৈঠক সম্পর্কে তার কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই। তবে তথ্য পাওয়া গেলে পরে তা জানানো হবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৩৭ মিনিট আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

৩৯ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

৫৯ মিনিট আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে