সর্বশেষ
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান ‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’ বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: নারায়ণগঞ্জ জামায়াত আমির ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে: বিএনপিকে নিশানা মিতুর গণতন্ত্র শক্তিশালী হলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে: নাহিদ ইসলাম ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, অনিয়মে দুই ক্লিনিক বন্ধ ‘বন্দে মাতরম’ আইন ঘিরে বিতর্ক, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ভারতীয় মুসলিমদের দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী সোনারগাঁওয়ে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন বা ফিটনেস

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন বা ফিটনেস
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নজরদারি জোরদার করতে আজ শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন এ নির্দেশনা অনুযায়ী, জিপিএস ছাড়া কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ দেওয়া কিংবা নবায়ন করা হবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনায় বলা হয়েছে, নতুন নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দেওয়ার পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, তাও যাচাই করা হবে।

সংশ্লিষ্টদের মতে, গণপরিবহনের অবস্থান পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের দ্রুত জিপিএস ডিভাইস স্থাপন এবং তা কার্যকর রাখার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে বিআরটিএ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস স্থাপনের বিষয়ে ইতোমধ্যে চুক্তি হয়েছে। তবে প্রথম দিন থেকেই দেশের সব গণপরিবহনে এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না। ধাপে ধাপে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, কেবল প্রযুক্তি ব্যবহার করলেই সড়ক নিরাপত্তার সব সমস্যার সমাধান হবে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। প্রযুক্তি ও সুশাসনের সমন্বয় ঘটলে তবেই কাঙ্ক্ষিত সুফল মিলবে।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়ম ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তিনি আরও জানান, কোনো যানবাহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা গড়ে তুলছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

৪ ঘণ্টা আগে
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১০ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
দেশ গড়ার এখনই সময়, অযথা অস্থিরতা বরদাশত করা হবে না: তথ্যমন্ত্রী

দেশ গড়ার এখনই সময়, অযথা অস্থিরতা বরদাশত করা হবে না: তথ্যমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
শীর্ষ শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ উন্নয়নে গুরুত্ব

শীর্ষ শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ উন্নয়নে গুরুত্ব

১৩ ঘণ্টা আগে
শিশুর সুস্থ বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বিকাশে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৬ ঘণ্টা আগে