প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দেশ গড়ার এখনই সময়, অযথা অস্থিরতা বরদাশত করা হবে না: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন
দেশ গড়ার এখনই সময়, অযথা অস্থিরতা বরদাশত করা হবে না: তথ্যমন্ত্রী
রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশ গড়ার এই সময়ে অযথা অস্থিরতা বা সংকট সৃষ্টির কোনো সুযোগ নেই। সরকার সব ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলেও কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে জাতীয় স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সংসদই রাজনৈতিক মতপার্থক্য ও জাতীয় সমস্যা সমাধানের প্রধান ক্ষেত্র। সরকার সংসদের ভেতরে আলোচনা ও সংলাপের মাধ্যমে বিভিন্ন ইস্যুর সমাধান চাইলেও কিছু রাজনৈতিক দল এখনো রাজপথের আন্দোলনকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, দেশের একাংশ তরুণ অতীতে নানা বিভ্রান্তির মধ্যে ছিল। এখন সময় এসেছে সেই অবস্থা থেকে বেরিয়ে রাষ্ট্র ও সমাজ গঠনের কাজে নিজেদের সম্পৃক্ত করার।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, আন্দোলন-সংগ্রাম কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বা কৌশল হতে পারে, তবে বিএনপির প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার কথা বলে আসছে, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন প্রজন্ম সেই চেতনারই ধারক। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নির্মূল করার উদ্দেশ্যে হত্যার ষড়যন্ত্র করেছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
 
 
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত

৩৭ মিনিট আগে
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান

৪০ মিনিট আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

১ ঘণ্টা আগে
অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১ ঘণ্টা আগে
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে