প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

সোনারগাঁওয়ে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

বিজ্ঞাপন
সোনারগাঁওয়ে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উত্তর ষোল্লপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাসেল হোসাইন নামে এক সাংবাদ কর্মীর উপর হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ভুক্তভোগী মো. রাসেল হোসাইন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মো. রাসেল হোসাইন উল্লেখ করেন, ষোল্লপাড়া এলাকাবাসীর পক্ষে তিনি অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ হন। 

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অভিযোগ অনুযায়ী, গত ৩১ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোনারগাঁ উপজেলার উত্তর ষোল্লপাড়া এলাকায় আহাম্মদ আলীর বাড়ির সামনে অবস্থানকালে অভিযুক্ত মো. দুলাল মিয়া (৪৫) ও ইসলাম (৩৬) তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।লিখিত অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দুলাল মিয়া প্রকাশ্যে তাকে গুলি করে হত্যার হুমকি দেন। একই সঙ্গে অপর অভিযুক্ত ইসলাম তাকে এলাকা থেকে চিরতরে উচ্ছেদ করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যাক্তি স্থানীয় আওয়ামী লীগ নেতা স্থানীয়ভাবে প্রভাবশালী। অভিযুক্ত দুলাল মিয়া হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় অভিযুক্তরা তার বা তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালাতে পারে, এমনকি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং তদন্তের স্বার্থে তাদের পরিচয় পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে পরামর্শ করেই নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ বিষয়ে ভুক্তভোগী থানার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার পক্ষ থেকে অভিযোগটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার

২ ঘণ্টা আগে
হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

২১ ঘণ্টা আগে
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা

২২ ঘণ্টা আগে
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

১ দিন আগে
হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন
পাবনায় ছাত্র নাফিউল হত্যা মামলা

হয়রানির অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

২ দিন আগে
জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

জমি বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

২ দিন আগে